Showing posts with label Pariparshik Series. Show all posts
Showing posts with label Pariparshik Series. Show all posts

Thursday, 19 November 2015

।। কার নামে ।।


কার নামে ও গান লেখে ?
কার নামে ও চুপচাপ ?
কার নামে ওর কাজল কালো ?
কার নামে ওর মন খারাপ ?
কার নামে ওর ডায়েরি ভরা ?
কার নামে পেনের কালি শেষ ?
কার নামে ও ছবি আঁকে ?
কার নামে ও নিরুদ্দেশ ?
কার নামে ওর লাল টিশার্ট ?
কার নামে ওর গলার দাগ ?
কার নামে ওর কালরাত্রি ?
কার নামে ওর লাল সোহাগ ?
কার নামে ও বেঁচে থাকে,
কার নামে ওর দিন যাপন ?
কার নামে ও চিঠি লেখে ?
কার নামে ওর আত্মগোপন ?
কার যেন সে নাম লিখেছে,
খাতার পাতার শেষে,
কার নাম  যেন বলেছিল ?
তার নাম ভীড়ে মেশে
কার নামে বেস পদবি বদল,
কার যেন বেশ বৌ হল ?
কার নামে কার নাম জোরে
কার নাম হওয়ার কথা ছিল ?
কার নামে ওর কান্না পায় ?
কার নামে ওর রান্নাঘর ?
কার নামে ও আপন ভেবে,
আজকে হল ভীষণ পর ?
তবু আজও,দেরাজ কোনে,
খুব গোপনে,
লুকিয়ে রাখা গানের খাতা
কার যেন সেই নাম লেখা,
ড়া আছে শেষ পাতা ৷৷
                            -পালাকোড, তামিল নাডু/২৬.১০.২০১৩ 

Wednesday, 18 November 2015

রিংটোন

চেনা রিংটোন যদি আর না বাজে ?
চেনা ফোন নম্বর বন্ধ ?
চেনা গলার স্বরে ,
কালসিটে পরে –
চেনা আলো গুলো সব অন্ধ ?
তবে,হৃদপিন্ডের জমা ঢিব্ ঢিব্-
জমা চিন্তার ফোঁটা বিন্দু ;
অল্প হলেও জরিয়ে ধরে –
“ তোকে হারালাম নাকি বন্ধু”?

চেনা চ্যাট্ বক্স,
চেনা প্রোফাইল,
চেনা চেনা কত কত কথারা –
পাইল হচ্ছে,ফাইল হচ্ছে,
তোকে না পাওয়ার জমা ব্যথারা –
কালো চুলের জমা জট্ ফট্ –
পুরানো চেনা চিরুনি,
এ তুই এসেছিলি,বুঝি কালকে,
তোর ২২ বছর আমি ভুলিনি ৷

নাকি ফিরবি আবার কালকে ?
আবার বকবি,এক বকুনি ?
নাকি আনবি চেনা Chocolate ?
“তোকে ভালবাসি এই টুকুনি ?”
জানি,চিনি তুই-
তবু ভয় হয় ৷
কেন নিস্চুপ,এই বাতায়ন ?
কেন নেই তুই আসে পাশেতে –

কেন বাজছে না তোর রিংটোন ?

P.S. This was published in a little magazine in 2014.

Saturday, 9 March 2013

Heart FAIL

তুই আমার কাছে সবুজতোর কালো চুল,তোর নরম গাল, কোমোল ঠোট,
তোর থেকে থেকে পাওয়া হাসি,
বড্ড ভালোবাসি।
তর সবটাই কেমন আঁকড়ে ধরে,
থেকে থেকে বারে বারে,
তোকে পাওার ইচ্ছে,
সব পাঁচ মিসেল...
তুই আমার হার্ট ফেল...
আমার হার্ট ফেল...

পাছে লজ্জা পাই,
অনেক ভয় মনে রেখে,
সতর্ক চেতনা,
মনের বাসনা কে সামলায়...
প্রেম কথায় পালায়?
প্রেম কথায় পালায়?
তবু তুই আসিস ফিরে ফিরে,
আমায় আঁকড়ে ধরে...
ছেতনা আবার পাঞ্ছ মিসেল...

তুই আমার হার্ট ফেল...
আমার হার্ট ফেল...

-সুলগ্না দত্ত
(SRM UNIVERSITY-

Valentine's Day!! HAPPY!!




তবু ফিরে ফিরে আসবে...
আমার ফেলে রাখা কথা গুলো বার বার পরে হাসবে,
অচেতন মন,
একান্ত গোপন ।
তবু বার বার,
ধরা দ্যায়
তোমার কাছে কি পায় !
তমার কাছে কি পায় !


 - সুলগ্না দত্ত 
(SRM University: 14.02.2013- 11:30pm)

First published this poem in FB. Got good remarks, thought of blogging it.


Sunday, 19 February 2012

Bishoper Chatro [19.04.2011 (1:41 am) ]

(৩) বিশপ-এর   ছাত্র :

রোজ Carol-এ দেখা হত Mathewএর  সাথে ,
প্রথম ,প্রথম . . .
অবাক  চোখ  ,
সভয়  একদৃষ্টে  চেয়ে  থাকা ,
আর  চোখে  চোখে  প্রশ্ন !

Church -এর  পিয়ানো  বাজাই আমি ,
আমি  হিন্দু . . .
তুমি ?

Mathew Gomes,বাড়ি  churchyard  . . .পার্ক  স্ট্রীট. . .
Catholic. . .
তোমায়  অনেক  বার  দেখেছি . . .
But  হিন্দু !!
কি  ভাবে ?

মানে ?

বলতে  চাই ,এখানে  কাজ  পেলে  কি  ভাবে ?
Father  বিশপ  তোমায়  রাখলেন  কি  করে ?
তিনি  যে  গোঁড়া ,mentaly narrow. . .

আরে  বাবা , talent এর  আগে  কি  কথা  হয় ?
তাই  আমি  এখানে , আর  তুমি  আমার  পিয়ানোর  তালে  তোমার  প্রার্থনা  কর !
Holy  Bible কি  বলেছে  হিন্দু  হাতের  পিয়ানো  শুনব  না !

Mathew Gomes এর  সাথে  সেই  শেষ  দেখা . . .
পরের  দিন ,
পিয়ানো র  ওপর পরেথাকা  চিঠি . . .
বলেছিল  . . .
বিশপ  তোমার  পদত্যাগ  চায় . . .নয়তো  তোমায়  জোর  করা  হবে . . .
যিশু  হিন্দুর  বাজনা  সনেনা ,আমাদের   Bishop কে  স্বপ্নে   তাই  বলেছে . . .

ইস্তফা  কবুল  !

সুলগ্না  দত্ত 

@ Epidemic Basanta



(২) @ এপিদেমিক  বসন্ত 



বসন্তের  হাওয়ায়   মহামারী ,
অসহায়  হাওয়ায়   সবাই  আনাড়ি ,
কচি  পাতার  সবুজ ,
নিপীড়িত  বার্ধক্য  অবুঝ ...
এরা  antibiotics  খায়  না ...
ওটা  অসুধের  দোকানেও  পাওয়া  যায়  না . . .
রোজগার  তার  আজ অল্প ,
প্রাচুর্যের  করে  গল্প ...
সল্প ,বিকল্প . . .
পাখির  চোখ  আজ  নিল  রঙ,
কাটা ডানাতে আজ খুব  জং . .
ভাসা  ভাসা  হাসি  আজ  মৃদু  হয় ...
ভালবাসি  বলা  ভালবাসা  নয় ...

হলুদ  আকাশ  আজ  ফেকাসে ,
কাল  কেরানি ,আজ  হাকাজাকা  সে . . .
সুধু  বসন্ত  আজ  বাতাসে ,
মৃদুমন্দ  টানে  বয় ,
ভালবাসি  বলা  ভালবাসা  নয় ...

আরেকটা  বিশ্ব ,
তারই  মাঝে  অস্পৃশ্য ,
মহামারিতেই  আজ  মরেছে ,
অস্পৃশ্য  সেই  করেছে . . .
বসন্ত ,তুমি  হওয়া   নাও ,
সবুজ  জীবন  আজ  ফিরিয়ে  দাও . . .

সুলগ্না দত্ত 
১৪.০২ .২০১১ (২.৩১ am)

Saturday, 18 February 2012

Metaphor ( 18th February '12)

(১) মেটাফর

তৃতীয় বিষ্য আর পোড়া সিগারেট ,
আলু - বেগুন আগুন;
আর তলাবাজের মার্কেট ...

মনে জমা প্রেম -কার্সিনোগেন,
ফুসফুসে নিকোটিন জমা হয় প্রতিদিন ;
রাত জাগা নিশাচর,
নিস্চিন্নতায় অগোচর-
পায় পায় হেঁটে বেড়ায়...
এপাড়ায় বেপাড়ায়...

লাম্প্পস্ট এর নিচে দাঁড়িয়ে ,
বুক ভরা ধোঁয়া  উড়িয়ে ,
রাত ভোর করা স্বপ্ন -
চোখে কান্না মেখে বেড়ায় ...
এপাড়ায় বেপাড়ায় ...

পোড়ে সিগারেট,
বারে ঘামাচি ,
হাঁকে ২ টাকায় মিষ্ঠি আর মাছি ,
কেউ লালে লাল ,
কেউ মালামাল ,
আজ বেঁড়া জল কেটে যাচ্ছে ,
পরিবর্তন হচ্ছে;
মাঠে সবুজ ঘাসের দোল,
"দার খোল দার খোল "
না পাওয়ার গান ভোল...
জীবনের গান তারা গায় ,
এপাড়ায় বেপাড়ায়...

ধোঁয়ায় আকাশের রঙ সিগারেট,
তারা উজবুক নাকি Back - Date ??
এজে কার দিয়ে যাওয়া কনসেপ্ট ??
সবই ভগবানের দরজায় ...
ধোঁয়া আকাশেই ভেসে যায় ...
এপাড়ায় বেপাড়ায় ...

-সুলগ্না দত্ত